পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট পেয়েছেন । মমতাকে ডিলিট প্রদান নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বৃহষ্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মমতার হাতে ডিলিট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি.লিট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিন তিনি দীক্ষান্ত ভাষণও দিয়েছেন। তিনি বলেছেন, আমি ক্ষুদ্র, এই সম্মানের যোগ্য নই।

তাই এই ডি.লিট উপাধি ব্যবহার করব না। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সহিষ্ণুতার বার্তাও দিয়েছেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে এই ডি লিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জ্যোতি বসুকেও সাম্মানিক ডি.লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। অতীতে রবীন্দ্রনাথ, রাজশেখর বসু, সত্যজিৎ রায়-সহ অনেককেই বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডি.লিট দিয়েছে। ১৮৭৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রিন্স অব ওয়েলসকে সাম্মানিক ডি.লিট দিয়েছিল। স্বাধীনতার আগে সাম্মানিক ডিলিট দেওয়া হয় ক্রাউন অব জার্মানিকে। ২০১০ সালে ভুটানের রাজাও ওই ডি.লিট পান। অবশ্য মমতাকে ডি.লিট দেওয়ার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়। মামলার আবেদনকারীর মূল বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট দেওয়া হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুন্ন হবে। সরকারের পক্ষে অবশ্য বলা হয়েছে,এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যক্তিগত স্বার্থে দায়ের হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031