সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের । এই জমিতে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার উপজেলার নুর জাহান বেগম নামে এক মহিলার কাছ থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন এই সংসদ সদস্য।

জানা গেছে, স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় অফিস নির্মাণ করা হবে।

শিগগির সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলেও জানান নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এই সংসদ সদস্য।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031