চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ তার পরিবারের আরও ১০ সদস্য আক্রান্ত হয়েছেন। এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সপরিবারে আক্রান্ত হয়েছিলেন। মোস্তাফিজুরের পরিবারে আক্রান্ত হয়েছিলেন ১১ সদস্য। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা সংক্রমণ হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

৯ই জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনই পজিটিভ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031