বলিউডের হাফ ডজন তারকা গত বছরে বিয়ে করেছেন দীপিকা-রণবীর ও নিক-প্রিয়াঙ্কাসহ। নতুন বছর শুরু না হতেই বিয়ের খবর দিলেন অভিনেত্রী এমি জ্যাকশন। তিনি সংসার সাজাতে চলেছেন জর্জ নামে এক ব্রিটিশ ব্যবসায়ীর সঙ্গে।

ইতিমধ্যে হীরার আংটি বদল সেরে ফেলেছেন এমি ও জর্জ। বিয়ের তারিখ খুব শিগগির ঘোষণা হবে। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে ছবিসহ একটি পোস্ট দিয়ে এই খবর এমিই জানান। ছবিতে দেখা গেছে, এমিকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খাচ্ছেন হবু বর জর্জ।

চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। ২০১৫ সাল থেকে একে অপরকে চেনেন তারা। তবে এই সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী৷ জর্জ ব্রিটিশ মাল্টি-মিলিওনেয়ার এবিলিটি গ্রুপের প্রতিষ্ঠাতার ছেলে। তাদের অনেকগুলো বিলাসবহুল আবাসিক হোটেল রয়েছে। যার মধ্যে হলটন, ডবল ট্রি ও পার্ক প্লাজা অন্যতম।

এমি ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হলেও নিয়মিত কাজ করেন বলিউডের ছবিতে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘সুপারগার্ল’ নামে একটি হলিউডের ছবিতেও। ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ ছবির মাধ্যমে নিউকামার হিসেবে বলিউড দর্শকদের মন জয় করেন এমি।

এরপর বেশ কয়েকটি হিন্দি ছবিতে তাকে দেখা গেছে। এমি অভিনীত শেষ ছবি ‘২.০’। এই ছবিতে তিনি অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে। রজনীকান্তের ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘২.০’।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031