জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন । শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে আগামী সপ্তাহে তাকে দেশের বাইরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে দলটিতে। বর্তমানে এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।
এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বলেন, স্যারকে উন্নত চিকিস্যার জন্য সিঙ্গাপুর নেয়া হবে। ডাক্তারের নির্দেশনা পেলেই আগামী সপ্তাহে তাকে নেয়া হবে বলে জানান তিনি। তার বর্তমান অবস্থা সম্পর্কে খালেদ আখতার বলেন, স্যার আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। এখন উঠে দাঁড়াতে পারেন। এরশাদের হিমোগ্লোবিনের সমস্যা ছাড়াও বর্তমানে লিভারের সমস্যা দেখা দিয়েছে।
এরআগে গত ৫ই জানুয়ারি থেকে এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন।
তিনি সেখান থেকে এসে সংসদ সদস্যের শপথ নেন। এছাড়া ইতিমধ্যে বিরোধী দলের প্রধান হিসেবে এরশাদের নামে গেজেট প্রকাশ হয়েছে।
