নতুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) তাজুল ইসলাম অবকাঠামোগত উন্নয়নে চমক দেওয়ার ঘোষণা দিয়েছেন । বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে গ্রামে নগর সুবিধা সম্প্রসারণের যে অঙ্গীকার করা হয়েছে সেটার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য।
মন্ত্রী হিসেবে শপথের পর দিন মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে যান তাজুল। তাকে দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা থাকবে জানিয়ে নতুন মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছর দেশের অবকাঠামো খাতে উন্নয়নে চমক থাকবে। দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে।’

‘বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। আমাদের বিশাল জনসংখ্যা রয়েছে। এ জনসংখ্যাকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করে জনসম্পদ হিসেবে ব্যবহার করলে ২০৪১ সালের আগেই আমরা সোনার বাংলায় পরিণত হব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তাজুল। তিনি দশম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728