ধর্ষণ ও হত্যা মামলায় নিগৃহীতার বাবা-মাকে চার জন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানিয়ে তোপের মুখে পড়েছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ ভারতের আলোচিত নির্ভয়া । এবার ইন্দিরার বিরুদ্ধে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, ‘ওই মহিলাকে ওই সব ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। কী রকম মহিলা উনি যে নাকি ধর্ষকদের প্রতি সমব্যথী? ওর মতো মহিলারাই রাক্ষসের জন্ম দেন।’

এখানেই থামেননি কঙ্গনা। তার বক্তব্য, ‘আমার মনে হয় না ধর্ষকদের এভাবে চুপচাপ মারা উচিত। এভাবে মেরে ফেলে কোনো ফায়দা নেই। ধর্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার ওপর ঝোলানো উচিত।’

সম্প্রতি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেরকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930