দেশের নতুন শাসক ঘোষণা করা হয়েছে ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মারা যাওয়ার পর তার কাজিন হাইতাম বিন তারিক আল সাইদকে । মাস্কট থেকে আল জাজিরার সাংবাদিক এমন তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম আল ওয়াতান এবং আল রোয়া ’র খবরে বলা হয়েছে, সুলতান মারা যাওয়ার পর শনিবার ক্ষমতাসীন পারিবারিক কাউন্সিলের সামনে শপথ পড়ানো হয়েছে সাবেক সাংস্কৃতিক মন্ত্রী হাইতাম বিন তারিক আল সাইদকে। তবে এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি কোনো নিশ্চয়তা পাওয়া যায় নি। উল্লেখ্য, ওমানের সংবিধানে বলা হয়েছে, ক্ষমতায় থাকা সুলতানের পদ খালি হওয়ার তিন দিনের মধ্যে রাজপরিবারে কারো মাঝ থেকে অবশ্যই উত্তরাধিকার বেছে নিতে হবে। নতুন যিনি সুলতান হবেন তাকে অবশ্যই রাজপরিবারের সদস্য হতে হবে। মুসলিম, প্রাপ্ত বয়স্ক, বিচক্ষণ ও ওমানি মুসলিম পিতামাতার বৈধ সন্তান হতে হবে।

প্রয়াত সুলতান কাবুস ছিলেন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শাসকদের অন্যতম।

আঞ্চলিকতায় তার দেশের নিরপেক্ষতা ধরে রেখেছিলেন তিনি। বেশ কিছু সময় তিনি ছিলেন অসুস্থ। ধারণা করা হয়, তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। ১৯৭০ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে তার পিতা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই ক্ষমতায় ছিলেন ৭৯ বছর বয়সী কাবুস। তার কোনো সন্তান নেই। তা ছাড়া তিনি প্রকাশ্যে দেশের ৪৫ লাখ মানুষের জন্য উত্তরসুরি নির্বাচিত করে যান নি। তবে তার তিনজন কাজিন আছেন। তার মধ্যে হাইতাম বিন তারিক আল সাইদ অন্যতম। তাকেই বেশি যোগ্য বলে মনে করা হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930