র‌্যাব ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত। অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছিল। এই অপরাধে প্রথমে ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এর বাইরে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুনোমদিত ওষুধ পাওয়া যায়। কোনো ফার্মাসিস্ট পাওয়া যায়নি। এ অপরাধে আরও সাত লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে চিকিৎসক ছাড়াই অনভিজ্ঞ স্টাফ দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ দেন এক পরিবার। চিকিৎসক ছাড়া অস্ত্রোপচারের ফলে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানায় তারা। ভুক্তভোগী পরিবারকে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেন আদালত।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031