স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সেন্ট কিডসে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের জয় পেল। বাংলাদেশ তাদের নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৪৩ রান। বৃষ্টির কারণে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান। সাকিব, মুস্তাফিজদের শাসন করে খুব সহজেই ৭ উইকেটের জয় তুলে নেয় তারা।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয় অধিনায়ক কার্লস ব্যাথওয়েট। ইনিংসের শুরুতেই তামিম ইকবাল ও সৌম্য সরকারের উইকেট খোয়ালেও প্রতিরোধ গড়ে তোলেন বাকীরা। লিটন দাস ২৪, সাকিব আল হাসান ১৯, মুশফিকুর রহিম ১৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫, আরিফুল হকের ১৫ রানের ছোট ছোট ইনিংসে ভর করে ১৪৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ক্যাসরিক উইলিয়ামস পান ৪ উইকেট, অ্যাসলি নার্স ও ক্যামো পল  ঝুলিতে ভরেন ২টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বৃষ্টির কারণে খেলা পিছিয়ে যায়। বৃষ্টি শেষে খেলা গড়ালে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ৯১। খেলার শুরুতে কাটার মাস্টার মোস্তাফিজ জোড়া ধাক্কা দিলেও রাসেল ২১ বলে ৩৫, স্যামুয়েলসের ১৩ বলে ২৬ রানের ভর করে ১১ বল বাকী থাকতেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। রুবেল হোসেন পান ১ টি উইকেট।
আন্দ্রে রাসেল পেয়েছেন ম্যাচ সেরার খেতাব। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজ ছিল প্রথম ম্যাচ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728