ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন । আজ শনিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তারানা হালিম বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ক্যাম্পে বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব বুথ থেকে রোহিঙ্গারা মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। খুব কম মূল্যে তাদের এই সেবা দেওয়া হবে।
রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা নিবন্ধনের আওতায় আসছেন তাদের কাছে সিম বিক্রি করা যাবে কিনা সেটি পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর নির্ধারণ করা হবে।
