দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চট্টগ্রাম বন্দরের প্রতিটি কন্টেইনার যথাযথ স্ক্যান করে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কাছে এমন অভিযোগ আছে বন্দর থেকে স্ক্যান ছাড়াই কন্টেইনার বাইরে চলে যায়। এ সব কন্টেইনারে অস্ত্রও যেতে পারে। তাই বন্দর থেকে প্রতিটি কন্টেইনার স্ক্যান করেই ছাড় দিতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728