ক্ষিপ্ত স্বামী উত্তেজক ওষুধ খাইয়ে স্ত্রীকে অন্যের সাথে যৌনকর্মে নিয়োজিত করার জেরে চাঁন মিয়া (৪২) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে । এরপরই জাকির হোসেন (২৬) নামে ঘাতক দা হাতে থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর সতাল পাক্কার মাথায় এই ঘটনা ঘটে। নিহত কবিরাজ চাঁন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী চাঁন মিয়া এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত। অন্যদিকে ঘাতক জাকির হোসেন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, কাঠমিস্ত্রি ও কবিরাজ চাঁন মিয়া তার কাছে যাওয়া মহিলা রোগীদের যৌন উত্তেজক ওষুধ খাইয়ে এলাকার কিছু লম্পট যুবকদের যৌন লালসা চরিতার্থ করার সুযোগ করে দিতো।
তবে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, চার বছর আগে জাকির বিয়ে করে। বিয়ের পর থেকে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখতো। কবিরাজ চাঁন মিয়া ঔষধ দিয়ে জাকিরের স্ত্রীকে অন্যদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিতো। এই কারণে কবিরাজ চাঁন মিয়ার ওপর ক্ষিপ্ত ছিল জাকির। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিপ্লব নামে এক সহযোগীকে নিয়ে বাড়ি ফেরার পথে কবিরাজ চাঁন মিয়ার ওপর দা নিয়ে হামলে পড়ে জাকির। এ সময় জাকির এলোপাতাড়ি কুপিয়ে কবিরাজ চাঁন মিয়াকে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ঘাতক জাকিরকে ধরতে তারা একটি পুলিশের বিশেষ টিম গঠন করেন। বিশেষ এই টিমের অভিযানে ঘটনার কিছু পরেই রাত সাড়ে ৮টার দিকে তারা ঘাতক জাকিরকে আটক করতে সক্ষম হন। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত দা-টিও উদ্ধার করা হয় বলে ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান। এছাড়া মামলার ব্যাপারে ওসিকে প্রশ্ন করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, ছোট স্ত্রী নিজে থেকেই এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।