জ্বর, শ্বাস-কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে গোপালগঞ্জে । তার নাম শিখা রানী ঠাকুর (৫২)। তিনি মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী। তার এলাকায় মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

বুধবার দুপুরে তিনি নিজের বাড়িতেই মারা যান। গত কয়েক দিন ধরে তিনি করোনার উপসর্গ জ্বর-সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ওই নারী করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় ওই নারীর নমূনা সংগ্রহ করা হয়েছে। নমূনার রিপোর্ট না আসা পর‌্যন্ত পরিবারের অন্যান্য সদস্যকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারী ও মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে অপর এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় তিন নারীর মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় নয়জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ তিনজন, সদর উপজেলায় তিনজন এবং মুকসুদপুরে তিন পুলিশ সদস্য রয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930