কোন স্বাস্থ্যবিধি করোনার লকডাউন এর মধ্যেও দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী এখনো বাইরে বের হচ্ছে এবং ১০ শতাংশ শিক্ষার্থী মানছে না । ফলে করোনার ঝুঁকিতে রয়েছে ২৮ শতাংশ শিক্ষার্থী।

শনিবার ব্রাকের একটি জরিপে এ তথ্য তুলে ধরা হয়।

সারাদেশের প্রত্যেকটি বিভাগের দুটি জেলা অর্থাৎ ১৬ টি জেলা বাছাই করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৩৮ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ করা হয়। জরিপের মাঠপর্যায়ের তথ্য বলছে যে, ১৬% ভাগ শিক্ষার্থী (৩১৮জন) মহামারী নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৩১ মিলিয়ন শিক্ষার্থীর থেকে যদি আতঙ্কিত শিক্ষার্থীর মোট সংখ্যা বা সমীকরণ বের করা হয় তাহলে সংখ্যাটি বেশ বড় যা খুবই উদ্বেগজনক। এছাড়াও সংসদ টিভির প্রচারিত ক্লাসে ৫৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না বলেও গবেষণায় উঠে এসেছে।

জরিপে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাসে পড়ালেখায় অনীহা জন্মেছে ১৩ শতাংশ শিক্ষার্থীর। আবার ১৪ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা না করে অলস ভাবে সময় কাটাচ্ছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে কোন প্রকার নির্দেশনা পাচ্ছে না বলেও জরিপে উঠে এসেছে।

ব্রাকের এই গবেষণাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেনের উপস্থিতিতে বিকেলে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031