বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপ হচ্ছে ৷ আবার এমনও অনেক দেশ রয়েছে, যেখানে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে৷ এমন অবস্থার মধ্যেও করোনাশূন্য হয়েছে নিউজিল্যান্ড। সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন শূন্য৷

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে সফল ওশিয়ানিয়ার এই দেশ৷ সোমবার সকালেই নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, সেদেশের শেষ কোভিড-১৯ পজিটিভ রোগী এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ তাই বর্তমানে আর কোনো করোনা রোগী নেই নিউজিল্যান্ডে৷

এমন ঘোষণা এখনও পর্যন্ত খুব কম দেশই করতে পেরেছে৷ এবার নিউজিল্যান্ডের নামও সেই তালিকায় যুক্ত হল৷

এরই মধ্যে লকডাউন কাটিয়ে উঠে কাজে ফিরেছেন কিউইরা৷ করোনার জন্য যে সমস্ত বিধিনিষেধগুলি আরোপ করা হয়েছিল, সেগুলিকেও ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে৷

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031