করোনায় মারা গেছেন বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ সাবেক নেতা আজিজুর রহমান বাচ্চু । তিনি উত্তরের সাবেক সভাপতি ছিলেন।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে চারটায় মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আকতার।

আজিজুর রহমান বাচ্চু বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। আলোচিত এক-এগারোর সময়ও এই আওয়ামী লীগ নেতা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

বাদ জুমা স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031