দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য । এই ওষুধগুলো ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) বিভাগ বলেছে, কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, এসব ওষুধ হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের কিছু ক্ষেত্রে উপশম দিতে পারে। তবে শর্ত রয়েছে, কোনো হাসপাতাল ওই দুটি ওষুধ ব্যবহার করতে চাইলে কেবল সরকারি মজুদ থেকে সরবরাহ করা ওষুধই রোগীদের দিতে পারবে। ওষুধ কোম্পানি বায়ার ও নোভার্টিস অনুদান হিসেবে ওই ওষুধ যুক্তরাষ্ট্র সরকারকে দিয়েছে। নোভার্টিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস নরসিমান রোববার বলেন, কোরানা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে খুবই আশাবাদী। যুক্তরাষ্ট্রকে অনুদান হিসেবে ১৩ কোটি ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়ার পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে নোভার্টিস। সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির লাইসেন্স দেয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সোমবার ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে এই অনুমোদন দেয়।

তারা আরও বলছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ধারণা করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে এই দুটি ওষুধ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031