করোনায় পর্তুগালে রবিবারে মৃতের সংখ্যা একদিনেরও কম সময়ে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪ তে দাঁড়িয়েছে। পর্তুগালে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা।

করোনাভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে শুক্রবার থেকে জারি হওয়া জরুরি অবস্থা ঘোষণার পর রবিবার ২৪ ঘন্টার মধ্যে ২৫ শতাংশ বেড়ে রোগের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০০ জনে। অতীতের চেয়ে একদিনে রেকর্ডকৃত ৩২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৪১ জনকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) তে রাখা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফেরার তালিকায় রয়েছে ৫ জন। সেই সঙ্গে ১১৫২ জন সন্দেহভাজনের নমুনা এখনো পরীক্ষাধীন রয়েছে।

পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস) জানিয়েছে, এই মুহূর্তে সারা দেশে ৯৮৪৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের (ডিজিএস) তথ্য অনুযায়ী, লিসবন ও ভেল ডো তেজোতে ৫৩৪ জন, উত্তরাঞ্চলে ৮২৫ জন, সেন্ট্রাল জোনে ৩১ জন, আলগার্ভে ৩৫ জন, মাদেইরাতে ৭ জন, আলেতেজোতে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930