বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিবেশবান্ধব ও পরিকল্পিত আবাসন গড়ার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ‘অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং হাউজিং ফাইনান্স ফেয়ার-২০২০’ আয়োজন করতে যাচ্ছে । আইডিবির অর্থায়নে ‘রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট’ এর তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এই কর্মসূচি সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিএইচবিএফসি সদর দপ্তরে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। গত ৪-৫ মার্চ আয়োজিত কর্মশালায় জোনাল ও রিজিওনাল ম্যানেজারসহ ৩৫ জন কর্মকর্তা যোগ দেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চোধুরী ও উপ-সচিব মুর্শেদা জামানসহ ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, পরিবেশ অধিদপ্তর, জিআইজেড, ওয়াটার এইড বাংলাদেশ, সাসটেইনেবল অ্যান্ড রিনিউব্যাল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি-এর কর্মকর্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং বিশেষ অতিথি ছিলেন নাসিস সোলায়মান, রিজিওনাল ম্যানেজার (রিসিডেন্ট কান্ট্রি হেড) রিজিওনাল হাব অব ঢাকা বাংলাদেশ, ইসলামিক ডেভেলপেমন্ট ব্যাংক গ্রুপ। এছাড়া আরো ছিলেন মোহাম্মদ সিফায়েত উল্ল্যাহ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, বাংলাদেশ ও মালদ্বীপ রিজিওনাল হাব, বাংলাদেশ ইসলামিক ডেভেলপমেন্ট গ্রুপ।
