২০দলীয় জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্বসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন । রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে একসঙ্গে আন্দোলন করতে সম্মত হয়েছেন শরিক দলের নেতারা। এছাড়া খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ারও সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার কারামুক্তিতে ২০ দলের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
জোটের সমন্বয়ক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুর রকিব, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এমদাদুল হক, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল, জমিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, শাহিনুর পাশা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, এনডিপি মঞ্জুর হোসেন ঈসা অংশ নেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031