পুলিশ খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। নিহত ইতি চাকমা (১৭) দীঘিনালা উপজেলার ছনটিলা পাড়ার অন্তরেন্দ্রীয় চাকমার ছোট মেয়ে। খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এ শিক্ষার্থী শান্তিনগরের আরামবাগের একটি বাসায় বোন-ভগ্নিপতির সঙ্গে থাকতেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সোমবার রাত ১০টার দিকে ওই বাসা থেকেই পুলিশ ইতির লাশ উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত একটি দা উদ্বার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে কলেজছাত্রীর মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না।

নিহতের ভগ্নিপতি অটল চাকমা জানান, ইতির বোন জোনাকি দীঘিনালার একটি স্কুলে শিক্ষকতা করায় গত ছয় মাস ধরে তারা এই বাসাতেই থাকছেন। সোমবার বিকালে বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ৯টায় বাসায় ফিরে ইতির লাশ দেখতে পান। বাসায় এসেই দরজা খোলা পাই। এরপর ভেতরে গিয়ে দেখি ইতি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি তারেক জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031