আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাষণ না দিয়ে কাজে মনোযোগ দিতে সরকারের মন্ত্রী এবং দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন । শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় এ পরামর্শ দিয়ে তিনি বলেন, সময়টা এখন ভালো নয়, বঙ্গবন্ধু একবার আক্ষেপ করে বলেছিলেন, মন্ত্রীরা বিদেশ যেতে চায়। নেতারা কথা বেশি বলে, কাজ তেমন করে না। বর্তমান নেতাদের বঙ্গবন্ধুর সেই উক্তি স্মরণ করার অনুরোধ করছি।

নেতাকর্মীদের অনুরোধ করে সেতুমন্ত্রী বলেন, আমি আমাদের নেতৃবৃন্দের কাছে, আমার সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করব, যার যার সীমানা পেরিয়ে  দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন না। সরকারকে বিব্রত করে- এমন বক্তব্য কেউ দেবেন না। দল, সরকার বিব্রত হয় এমন কোনো কথা দয়া করে কেউ বলবেন না।

পলিসির ব্যাপারে নেত্রীর সঙ্গে কথা বলে কথা বলবেন, ফ্রিস্টাইল কথা বলা যাবে না।

পোস্টার ব্যানার ফেস্টুনে ছবি দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার কথা জানিয়ে কাদের বলেন, পোস্টারের ছবি দেখিয়ে শেখ হাসিনার কাছে মনোনয়ন পাওয়া যাবে না। নমিনেশন পাওয়া যাবে জনগণের সেবা করে, জনগণের মন জয় করে। এটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই।

বঙ্গবন্ধুর ছবির পাশে নিজের ছবি দিয়ে আত্মপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই ছবি প্রদর্শনের প্রতিযোগিতা বন্ধ করুন। বঙ্গবন্ধুকে ব্যবহার করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে আত্মপ্রচারে যারা নিমগ্ন তাদের রাজনীতির কমিটমেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031