ভ্রাম্যমাণ আদালত ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর ও সঞ্চয় অফিস এলাকায় দুই মাদক কারবারিকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন- আরাপপুর খাজুরা এলাকার শাহাদত হোসেন টিংকু ও কাঞ্চননগর এলাকার শিমুল বিশ্বাস।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আরাপপুর খাজুরা ও এইচএসএস সড়কের সঞ্চয় অফিস এলাকায় অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে দুই জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031