২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশিত হচ্ছে । এদিন সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর ১১টায় ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বিটিভি তার সম্পূর্ণ বক্তব্য ধারন করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন।

বক্তব্য শেষে জবাব দেয়া হবে।

চলমান করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলেও মোহাম্মদ আবুল খায়ের জানান।

জানা গেছে, ৩১শে মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728