ভারত অভিযোগ করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তানি সেনাদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন । রবিবার সকালে কাশ্মীরের পুঞ্চ সেক্টরের বালাকোটে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রবিবার সকালে মুহূর্মুহূ গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। এতে তিনজন শিশু ও একজন নারীসহ মোট পাঁচজন নিহত হন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন। নিহত সকলেই একই পরিবারের সদস্য বলে জানানো হয়।

এদিকে কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানিয়েছেন, আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ একইসঙ্গে পাকিস্তানি সেনাদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত৷ এখনও চলছে গোলাগুলি।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সীমান্ত উত্তপ্ত রয়েছে চিরবৈরি ভারত ও পাকিস্তানের। তার মধ্যে কাশ্মিরে গত কয়েকমাস ধরেই কিছুদিন বাদে বাদে গোলাগুলির ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031