আজ বৃহস্পতিবার বিকেলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক আশিককে (১৩) আটক করেছে ময়মনসিংহের ফুলপুরে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজিয়াকান্দা গ্রামের গৃহবধু সন্তানদের নিয়ে বাঁশতলা গ্রামের বাবার বাড়ি বেড়াতে যান। আজ বিকেলে বাড়ির পাশে খেলার সময় পাশের বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র আশিক (১৩) তার শিশু কন্যাকে (৬) ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে শিশুটির মাসহ বাড়ির লোকজন ধর্ষণের বিষয়টি জানতে পেরে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি দেখে চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সংবাদ পেয়ে বাড়ি থেকে ধর্ষক আশিককে আটক করে থানায় নিয়ে আসেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728