পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এক কিশোরকে আটক করেছে পুলিশ মানিকগঞ্জের হরিরামপুরে । এর আগে শুক্রবার রাতে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির বাবা।

আটক নাঈম হোসেন (১৬) হরিরামপুর উপজেলার সরকান্দি বয়রা গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ঢাকায় একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত প্রতিবেশী কিশোর প্রায়ই শিশুটির বাড়িতে আসা-যাওয়া করতো। গত ৮ নভেম্বর সন্ধ্যায় সে শিশুটিকে বাড়িতে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ওই কিশোর চলে যায়। পরে শিশুটি তার মা ও বড় বোনের কাছে ঘটনাটি জানায়। বোন তার বাবাকে ফোনে ঘটনাটি জানান। শুক্রবার ছুটিতে বাড়িতে এসে শিশুটির বাবা নাঈমকে অভিযুক্ত করে হরিরামপুর থানায় মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031