ঘাটাইলে এক  আইনজীবিকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই রুবেল মিয়া টাঙ্গাইলের  । আজ শনিবার বিকাল ৪ টায় ঘাটাইল উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত আইনজীবির নাম এডভোকেট ফরহাদ হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ফরহাদ হোসেনের  সঙ্গে চাচাতো ভাই রফিকুল ও দোলোয়ার গংদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই আজ শনিবার বিকাল ৪ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুলের ছেলে  রুবেল চাপাতি দিয়ে ফরহাদ হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পরপরই সাগরদিঘী তদন্ত কেন্দ্রে গিয়ে আত্মসমর্পন করে হত্যাকারী রুবেল (২৫) ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031