মাদ্রিদকে ফিরিয়ে আনতে মরিয়া এক জন লা লিগায় খেতাবের দৌড়ে রিয়াল। অন্য জনের লক্ষ্য অবনমনের আতঙ্ক থেকে দেপোর্তিভো আলাভেসকে উদ্ধার করা।

প্রথম জন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। দ্বিতীয় জন দেপোর্তিভো আলাভেসের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্তু তাঁর আসল পরিচয়, তিনি জিদানের বড় ছেলে!

রিয়াল মাদ্রিদের জুনিয়র দল থেকেই উত্থান এনজোর। গত মৌসুমেই তাঁকে সিনিয়র দলে নিয়ে আসেন জিদান। কিন্তু মাত্র চার মাস আগেই রিয়াল ছেড়ে আলাভেসে সই করেন। আশ্চর্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে এনজো বলছেন, ‘অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার কাছে এটা বিশেষ ম্যাচ।’সঙ্গে যোগ করেছেন, ‘বাবা অসাধারণ ফুটবলার ছিলেন। সব সময় ওঁকে অনুসরণ করার চেষ্টা করি। বাবা আমার কাছে উদাহরণ।’

তা হলে রিয়াল ছেড়ে আলাভেসে গেলেন কেন? এনজোর ব্যাখ্যা, ‘রিয়ালে খেলার সুযোগ পাওয়ার জন্য আমি গর্বিত। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু পরিস্থিতি অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’

এনজোই যে তাঁর উদ্বেগের কারণ, সেটা খোলাখুলিই জানিয়েছেন জিদান। বলেছেন, ‘এনজোর জন্য আমি গর্বিত। প্রচুর পরিশ্রম করে ও এই জায়গায় এসেছে। কিন্তু শনিবার মাঠে আমরা শত্রু। ওর জন্যই আমি একটু চিন্তিত। চাই না রিয়ালের বিরুদ্ধে এনজো গোল করুক।’সেই স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচের আগে ছেলেকে কোনও পরামর্শও দেবেন না। রিয়াল ম্যানেজার বলেছেন, ‘এই মুহূর্তে আমি এনজোর কোচ নই। শুধুই বাবা। তাই এই ম্যাচের আগে ওকে কোনও পরামর্শ দেব না।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031