স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল মুক্তির বিষয়ে পরিবার কিংবা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন ।

রবিবার সকালে গুলশানে সিডনি ইন্টরন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। আবেদন তারা (বিএনপি) কোথায় করেছে আমার জানা নেই।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘উনি (খালেদা জিয়া) দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোনো আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031