যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল জেরুজালেম ঘোষণা নিয়ে জাতিসংঘে ভোটের আগে । বলেছিল, যারা ট্রাম্পের ঘোষণাকে প্রত্যাখ্যান বা বাতিল ঘোষণার ওই প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদের আর্থিক সহায়তা বন্ধ বা কর্তন করা হবে। কিন্তু এমন নগ্ন হুমকির পরও জাতিসংঘকে, বিশ্ববিবেককে থামাতে পারে নি যুক্তরাষ্ট্র। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ট্রাম্পের একতরফা হুলিয়া প্রত্যাখ্যাত হয়েছে। তার ঘোষণাকে ‘নাল অ্যান্ড ভয়েড’ ঘোষণা করা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত, পরিষদের এই রায় যুক্তরাষ্ট্রকে মেনেই নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দৃশ্যত একপেশে হয়ে পড়েছে।

 প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বে একা হয়ে পড়েছেন। এখন দেখার বিষয় ট্রাম্প প্রশাসন যে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তাতে কোন কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারতো বা হবে। এখানে উল্লেখ্য, এ ঘোষণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতো ইসরাইল। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএইডের মতে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩১০ কোটি ডলারের সামরিক সহায়তা পেয়েছে ইসরাইল। ২০০১ থেকে আফগানিস্তানে ও ২০০৩ সাল থেকে ইরাকে সামরিক অভিযানে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। শুধু এ দুটি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অধিক পরিমাণ আর্থিক সহায়তা পায়। চতুর্থ সর্ববৃহৎ সামরিক সহায়তা পায় যারা তাদের বিষয়টি আরো স্পর্শকাতর। সেই দেশটি হলো মিশর। তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং প্রোগ্রাম থেকে ১১০ কোটি ডলার সহায়তা পায়। এই মিশরই কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেরুজালেম ঘোষণা বাতিল দাবিতে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছে। সেই প্রস্তাবই অনুমোদন করেছে জাতিসংঘ। ট্রাম্প প্রশাসন আর্থিক সহায়তা কর্তনের যে হুমকি দিয়েছে তা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এক্ষেত্রে মিশরকে বড় একটি ধাক্কা খেতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে মিশরের পুরো সামরিক বাজেটের প্রায় ২০ থেকে ২৫ ভাগের তহবিল আসে যুক্তরাষ্ট্র থেকে। এ তথ্য দিয়েছেছ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাজেজিক স্টাডিজ। অন্য কোনো দেশ মিশরকে এর ধারেকাছেও সামরিক সহায়তা দেয় না। এছাড়া সামরিক সহায়তা পায় পাকিস্তান। তাও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অংক প্রায় ৫০ কোটি ডলার। জর্ডান পায় প্রায় ১০০ কোটি ডলার। কেনিয়া পায় প্রায় ৭০ কোটি ডলার। ইথিওপিয়া পায় প্রায় ৭০ কোটি ডলার। সিরিয়া পায় প্রায় ৭০ কোটি ডলার। দক্ষিণ সুদান পায় প্রায় ৮০ কোটি ডলার।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031