সর্বোচ্চ রানের মালিক হলেন বিরাট কোহলি এশিয়ার মধ্যে টেস্ট অধিনায়ক হিসেবে । পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে এ রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৪৫ রানের ইনিংস খেলে এশিয়ান অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের আগে অধিনায়ক হিসেবে কোহলির পরিসংখ্যান ছিলো- ৪১ ম্যাচে ৪,১৮৮ রান। এ ম্যাচের আগে এই তালিকায় এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মিসবাহ। ৫৬ ম্যাচে ৫১ দশমিক ৩৯ গড়ে ৪২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি। ভারত দলপতি বর্তমান রান ৪২ ম্যাচে ৪২৩৩। গড় ৬৫ দশমিক ১২।

বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। ১০৯ ম্যাচে ৭৪ দশমিক ৮৩ গড়ে ৮৬৫৯ রান করেছেন তিনি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728