ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছে ক্ষমতাসীন বিজেপি রাফালে চুক্তি নিয়ে ‘মিথ্যা’ তথ্য ছড়িয়ে দেয়ার দায়ে । এ দলটির নেতাকর্মীরা আজ শনিবার মুম্বইয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি রাফালে চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাহুল। এ জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। এ দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভের সূচনা করল। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

বিজেপি বলছে, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মিথ্যাচার করে রাহুল দেশকে ভুলপথে নিয়ে যাচ্ছেন। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস নেতাদের ‘ভয়াবহ মিথ্যাচারের’ বিষয় তুলে ধরতে দলীয় সব সংগঠনকে নির্দেশনা দিয়েছেন।

তাদের মতে, কংগ্রেস নেতাদের মিথ্যাচারের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কারণ, কংগ্রেস ভারতে প্রতিরক্ষা চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে। তারা মিথ্যাচার করছে। এর প্রতিবাদে দেশজুড়ে আজ বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। তাদের সব ক্যাডারকে সারাদেশের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন।  

রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে এ বছর জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় নির্বাচনী ইস্যু করেন রাহুল ও তার দল কংগ্রেস। নির্বাচনী প্রচারণা সভাগুলোতে রাহুল গান্ধী এ চুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদিকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন।  রাফালে চুক্তি নিয়ে মোদি সরকারকে এর আগে দেয়া ‘ক্লিন চিট’ রিভিউ করার দাবি বৃহস্পতিবার প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। তারা রায় দেয় যে, আমরা মনে করি না, এ বিষয়ে একটি এফআইআরের নির্দেশ দেয়া প্রয়োজন। অথবা এ বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেয়া উচিত। এ রায়কে বিজেপি সরকারের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের দাবি বিজেপি সরকার ৫৯০০০ কোটি রুপির রাফালে চুক্তিতে দুর্নীতি করেছে।

রাফালে অভিযোগের বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির জাতীয় পর্যায়ের সাধারণ সম্পাদক ও দলীয় এমপি ভুপেন্দ্র যাদব বলেছেন, এরই মধ্যে দিল্লিতে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার তা ছড়িয়ে পড়বে সারা ভারতে। কংগ্রেস মিথ্যা কথা বলছে। আদালতের রায় পরিষ্কার করে বলে দিচ্ছে, তারা মিথ্যা কথা বলে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031