আওয়ামী লীগ পদ্মাসেতু প্রকল্পের অর্থায়ন বন্ধে ড. মুহাম্মদ ইউনূস, কয়েক বুদ্ধিজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ষড়যন্ত্র করেছিল দাবি করে তাদের জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ।

সোমবার দলের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ আহ্বান জানান। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

হাছান মাহমুদ বলেন, ড. মুহাম্মদ ইউনূস পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ ব্যক্তিকে ই-মেইল করেছিলেন। টিআইবিসহ কিছু বুদ্ধিজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমাণ হওয়ার আগেই দুর্নীতি হয়েছে প্রমাণে ব্যস্ত ছিলেন। তাদের এই তৎপরতার কারণে পদ্মাসেতু প্রকল্পের কাজ দুই বছর পিছিয়েছে। দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর মাধ্যমে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাদের বিচারের আওতায় আনা উচিত। যদিও এটা সরকারের দায়িত্ব, আমি মনে করি সরকার এটা ভেবে দেখতে পারে।

সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031