এখন আর বাংলাদেশের মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন । যারা একবেলা খেতে পারতো না আল্লাহর রহমতে এখন তারা দুবেলা-তিনবেলাও খেতে পারে। রোববার ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন দিনমজুর যা আয় করে এমনও সময় ছিল যে একবেলা খাবার কিনতে পারতো না। আর এখন তারা প্রায় ১০ থেকে ১২ কেজি চাল কিনতে পারে। সেই পরিমান তাদের আয় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের ভৌগলিক অবস্থা একটা ‘ব’ দ্বিপ। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে দিয়ে ভূউপরিস্থ পানি আমরা যতো ব্যবহার করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পানির ব্যবহার পরিমিত রাখতে হবে। পানির যেন অপচয় না হয় সেদিকেও বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন।

শেখ হাসিনা বলেন, আমরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নত করবো। দেশের মানুষের জীবনমান উন্নত করবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। এদেশ ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার যারা পেয়েছেন তারা হলেন- বিস্তারিত আসছে…

 

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728