বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন । আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার বাগমাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালে মেজর হিসেবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিন। স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে সফল নেতৃত্ব দানের স্বীকৃতি হিসেবে পান বীর উত্তম খেতাব।১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌছান জিয়াউর রহমান।

রাষ্ট্রপতি হন ১৯৭৭ সালে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সেনাদের গুলিতে নিহত হন জিয়াউর রহমান।

আজ তার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী নিয়েছে বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনগুলো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031