বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’-এ যোগ দিচ্ছেন । আগামীকাল রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুর রহমান টিপু জানান, ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তাইফুর রহমান টিপু।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031