বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে ব্যস্ত । ইতোমধ্যে একটি দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছেন মুমিনুল-মাহমুদউল্লাহরা। ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

এক দিনের বিরতি দিয়ে আগামীকাল (সোমবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে দ্বিতীয় দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচে খেলবেন এই ড্যাশিং ওপেনার। ওটিস গিবসন একাদশের বিপক্ষে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন তামিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

গত মার্চে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থমকে যায়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর বন্ধ হয় দেশের ক্রিকেটীয় কার্যক্রম।

তবে প্রায় ২০০ দিন পর নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায়, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান গিবসনের নামে দুই দলে বিভিক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা।

ওটিস গিবসন একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031