প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে অংশগ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা । তবে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই চা-চক্র বর্জন করেছেন। বাম জোটের কেউও যাননি গণভবনে।

শনিবার বেলা ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন।

জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও দলটির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের চা-চক্রে অংশ নিতে গণভবনে এসেছেন।

যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দিয়েছেন চা-চক্রে।

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা চা চক্রে আছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930