গবেষকরা সুদানে ১০ হাজারেরও বেশি কবরের মধ্যে অদ্ভুত এক প্যাটার্নের খোঁজ পেয়েছেন । মধ্যযুগীয় ইসলাম ধর্মাবলম্বীদের ওই কবরগুলোর প্যাটার্নটি স্পষ্ট করতে বেশ বেগ পেতে হয় তাদের। প্রথমে প্রত্নতাত্মিক সূত্র ব্যবহার করে ওই প্যাটার্ন বোঝার চেষ্টা করলেও তাতে সফল হননি গবেষকরা। এরপর তারা ব্যবহার করেন আকাশের তারা বা নক্ষত্রের মানচিত্র তৈরিতে ব্যবহৃত সূত্র। এবার তারা অদ্ভুত ওই প্যাটার্নটির অর্থ উদ্ধার করতে সক্ষম হন। এতে তারা দেখতে পান, ওই ১০ সহস্রাধিক কবর আসলে একটি কেন্দ্রীয় কবরকে চারদিক থেকে ঘিরে আছে। সাধারণ চোখে এটি ধরা পরে না। তবে সূত্র ব্যবহার করে এই অসাধ্যকে সাধন করলেন গবেষকরা।

এর জন্য গবেষক দলটিকে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ওই কবরগুলোকে চিহ্নিত করতে হয়েছে।
এই কবরগুলো পূর্বাঞ্চলীয় সুদানের কাসালা প্রদেশে অবস্থিত। গবেষকরা যে পদ্ধতিটি ব্যবহার করে প্যাটার্নটি উদ্ধার করেছেন সেটি ‘নেয়মান-স্কট ক্লাস্টার প্রসেস’ নামে পরিচিত। এটি উদ্ভব করা হয়েছিল মূলত আকাশের নক্ষত্র ও ছায়াপথগুলো নিয়ে গবেষণা করতে। তবে প্রত্নতÍে এর আগে কেউ এই পদ্ধতি ব্যবহার করেনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031