এক কৃষক আত্মহত্যা করেছেন পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় রিপন জোয়ারদার (৩৬) নামের । শুক্রবার উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত উজ্জল জোয়ারদারের ছেলে।

তমালতলা ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিহত রিপন পেশায় একজন কৃষক। কৃষির পাশাপাশি মুদি দোকানসহ ট্রাকের শ্রমিক হিসেবেও কাজ করতেন তিনি। এক মাস আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যান।

স্ত্রীকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নিখোঁজ সংক্রান্ত থানায় ডায়েরি করেন রিপন। কিছুদিন পর জানতে পারে তার স্ত্রী লাঙ্গলবাধ এলাকায় ভাইরার বাড়িতে অবস্থান করেছে। এমন সংবাদে তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের ভিত্তিতে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করেন রিপন। বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ির পাশে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031