বরিশাল উদীচী নেতারা সময় সংকোচনের নামে বর্ষবরণ অনুষ্ঠানকে গলা টিপে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন । বর্ষবরণ অনুষ্ঠানে সময় কমিয়ে আনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছেন তারা।
শুক্রবার বিকালে বরিশাল নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে সংস্কৃতিজন মুকুল দাস, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, উদীচী সংগঠক বিশ্বনাথ দাস মুন্সীসহ উদীচী ও বরিশাল নাটকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্ষবরণের অনুষ্ঠানের সময় সংকোচন করে বাঙালীর সংস্কৃতিকে গন্ডিবদ্ধ করা হয়েছে। এই অনুষ্ঠান আগে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এখন নানা বাঁধায় এই অনুষ্ঠান আবদ্ধ হয়ে পড়েছে। মনে হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানকে গলা টিপে ধরা হয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
