আধা কেজি গাঁজাসহ জামাই শাশুড়িকে আটক করেছে পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে ।

মঙ্গলবার রাতে উপজেলা জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জামাতা হলেন- আয়নাল সরকার (২৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ডোনারচর গ্রামের আব্দুল হকের ছেলে। আর শাশুড়ির নাম জালানী বেগম (৪২)। তিনি মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত আসাদুলের স্ত্রী।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামাই-শাশুড়ি মিলে গাঁজাসহ মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুল্যা এলাকা থেকে আদা কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031