পৃথক দুইটি গাছ ভেঙে পড়েছে বৈরী আবহাওয়ায় গতকাল নগরের সিআরবি ও ডিসি হিলের পাশে। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া ভারী বর্ষণে প্রবর্তক সংঘের দেয়ালের প্রায় বিশ ফুট অংশ ধসে পড়ে। সেখানেও কেউ হতাহত হননি। প্রবর্তক সংঘের সেক্রেটারি ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস দেয়াল ধসের বিষয় নিশ্চিত করে আজাদীকে বলেন, বৃষ্টি বন্ধ হলেই দেয়ালটি ঠিক করে ফেলা হবে।

এদিকে সকালে সিআরবিতে চলমান বৃক্ষমেলায় ভেঙে পড়েছে গাছ। এতে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের ক্ষতি হয়। এছাড়া পানি জমে যায় মেলা প্রাঙ্গণ। মেলায় অংশ নেওয়া জান্নাত শপ ডট সিটিজির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আত–তাওয়াবুল ইসলাম আজাদীকে জানান, স্টলের অনেক ক্ষতি হয়েছে। গাছের চারা নষ্ট হয়েছে।

এদিকে সকাল ৯টার দিকে ডিসি হিলের পাদদেশে বৌদ্ধমন্দির সড়কে শতবর্ষী একটি অশ্বত্থগাছ ভেঙে পড়ে বৌদ্ধমন্দির সড়কের ওপর। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস এসে গাছটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728