চান্দের (জিপ) গাড়ির চাপায় রাজেদুল ইসলাম তানভীর (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে সড়ক পার হওয়ার সময় । বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজেদুল নানুপুর আমতলির ওয়াইজ কাজীর বাড়ির ব্যাংকার মোরশেদুল আলমের দ্বিতীয় ছেলে।

দুর্ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নানুপুর ইউপি সদস্য মহিন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031