গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন রাজধানীর আমিনবাজারে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)। । দুজনের বাড়িই পাবনা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির সকালে মোটরসাইকেল নিয়ে সুজাত ও শফিক আমিনবাজার থেকে সাভারের দিকে যাচ্ছিলেন।

পথে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়েন তাঁরা। পরে আরেকটি ট্রাক রাস্তায় পড়ে থাকা দুই যুবকের ওপরে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031