পুলিশ সদর দপ্তর পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। তবে ছড়ানো এই গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই ঘটনায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি নিয়ে গুজব ছড়াতে পারে। সেই গুজবে কান না দিতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কোনো আপডেট থাকলে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাত ৮টায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ গোলাগুলি ও কয়েকজন শ্রমিকের গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যায়।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031