র‌্যাব রাজধানীর মালিবাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছেন । তার নাম ইকবাল আহমেদ। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

রবিবার সকাল সাতটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে প্রায় লক্ষাধিক পরিমাণ ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক কারবারিরা মাদক নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। এমন খবরের র‌্যাব সদস্যরা মালিবাগ এলাকায় ওঁৎ পেতে থাকে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই এক মাদক কারবারি নিহত হয়। আহত হয় দুইজন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং লক্ষাধিক পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গুরুতর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031