যৌতুকের জন্য এক গৃহবধূকে শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর-শাশুড়ি, ভাসুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার কলমাকান্দায়

স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ কলি আক্তার উপজেলার কৈলাটি ইউনিয়নের বেলতলী চরপাড়া গ্রামের  জাহাঙ্গীর আলমের স্ত্রী।

এ ব্যাপারে কলি আক্তার থানায় মামলা করেছেন।

শনিবার সকালে গ্রেপ্তাররা হচ্ছেন- গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম, শ্বশুর আব্দুল হামিদ, শাশুড়ি ফাতেমা বেগম, ভাসুর আলমগীর হোসেন ও জ্যা রুমা আক্তার।

কলি আক্তারকে শিকলে বাঁধা অবস্থা থেকে পুলিশ উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান, কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম।

ওসি মামলার বরাত দিয়ে জানান, জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা তেলিপাড়ার খায়রুল আলমের মেয়ে কলি বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে প্রায় সাড়ে তিন বছর পূর্বে সিলেটে সংসার শুরু করে। বর্তমানে তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস মাহিয়া নামে ১৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মিলে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বৃহস্পতিবার ৫০ হাজার টাকা যৌতুক এনে দেয়ার জন্য দাবি করলে এতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে নির্যাতনের পাশাপাশি ওই গৃহবধূকে হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে অভিযুক্তরা। কৌশলে কলি তার মা’র কাছে সিলেটে খবর পাঠায়। শুক্রবার বিকালে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা ওই গৃহবধূকে উদ্ধার করার জন্য পুলিশের সহযোগিতা চান। পরে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে বেলতলী চরপাড়া গ্রামে কলি বেগমের শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূকে হাত পায়ে শিকল বাঁধাসহ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। পরে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এলাকা থেকে অভিযুক্তদের আটক করে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031